• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:০৭:২০ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

বৈষম্য নিরসনে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান: অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

২০ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৪০:১৫

বৈষম্য নিরসনে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান: অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

মো.হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: বৃহত্তর স্বার্থে বৈষম্য কমিয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, বৈষম্য যেন তীব্র না হয় এবং ধীরে ধীরে অবসান ঘটে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটে সক্রিয় অংশগ্রহণ জরুরি। পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বারবার যে সংকটে পড়েছে, তা থেকে উত্তরণ সম্ভব হবে।

২০ জানুয়ারি মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

এ সময় তিনি সকল সরকারি কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০