• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৩৬:১২ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার

১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬

টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে দেশীয় তৈরি শর্টগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকার শাহাদৎ স্টোর নামক একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তায় এক ব্যক্তি শর্টগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
মো. রাব্বি সরকার (২৬), পিতা- মো. মোশারফ সরকার, সাং- খিলগাঁও পশ্চিমপাড়া ও আনছারুল হক আসান ভূইয়া (৩০), পিতা- মো. লহাস মিয়া, সাং- বড়খয়ের, থানা- পূবাইল, গাজীপুর। অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম।

গ্রেফতারের পর মো. রাব্বি সরকারের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি সবুজ ও গোলাপি রঙের চাদরে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি শর্টগান সাদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:২৭



গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:২৭






এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২


Follow Us