• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৯:১৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫

১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৩:৫১

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

১৪ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধর্মদাসপুর উচাপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে আলতাফ হোসেন (৪৫), একই উপজেলার ষোলঘড়িয়া ধর্মদাসপুর এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে রঞ্জু মিয়া (৩৮), বাঁশপুকুরিয়া গ্রামের মৃত ধন মাহামুদের ছেলে রফিকুল ইসলাম (৫০), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার মৃত সাহেব উদ্দিন মুন্সির ছেলে ময়নুল ইসলাম (৫২) এবং গাইবান্ধা জেলার সাদ্যুল্লাহপুর উপজেলার আলদাদপুর এলাকার মৃত আজগর আলী মন্ডলের ছেলে সাদেকুল ইসলাম (৫০)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ.ন.ম. নিয়ামত উল্লাহর নেতৃত্বে ঘোড়াঘাট থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে টাকার বিনিময়ে ফরগুটি ও ডাবু দিয়ে জুয়া খেলার পাশাপাশি অবৈধ মাদক সেবন ও কেনাবেচা চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও মাদক কারবারিরা প্রায় ১০০ থেকে ১১০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় ঘোড়াঘাট থানার এএসআই মো. আরিফ হোসেন, এএসআই আব্দুল মান্নান সরকার, কনস্টেবল তুহিন বাবু, মিঠুন চন্দ্র দাস ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহকারী পুলিশ সুপারের নির্দেশে দেহরক্ষী কনস্টেবল জাহাঙ্গীর আলম আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

অভিযানে ঘটনাস্থল থেকে ১৩টি ফরগুটি, দুটি কালো রঙের রাবারের বড় ডাবু, নগদ ৪ হাজার ৮০০ টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ বলেন, “সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চল হওয়ায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধচক্র জুয়া ও মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদক ও জুয়া আইনে এবং পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মোট দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬