• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৩:২২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ

১০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৬

নাটোরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ

নাটোর প্রতিনিধি: নাটোরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

১০ জানুয়ারি শনিবার দুপুরে শহরের কান্দিভিটা এলাকায় নার্সিং ইনস্টিটিউটটি পরিদর্শন করেন মন্ত্রণালয়টির সচিব সাইদুর রহমান। এর আগে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, নাসিং ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়টি অনুমোদিত আছে। এখন বিএসসি কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেবার চেষ্টা চলছে। দ্রুতই এই প্রতিষ্ঠানে প্রিন্সিপাল নিয়োগ দেওয়াসহ শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল সংযোগের পিলার, ট্রেন চলবে ৩০ কি.মি. গতিতে

এসময় তিনি আরও জানান, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন কেনাসহ, চিকিৎসক, জনবল সংকট ও আইসিউ সংকট দূর করা হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২