• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৪০:৩৪ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ

১০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭

নাগেশ্বরীতে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুঃস্থ ও অসহায় শীতার্ত প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

১০ জানুয়ারি শনিবার বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বলাইয়ের পাঠ এলাকায় জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে এবং আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

Ad

এ সময় উপস্থিত ছিলেন জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফাতেমা বেগম, আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুফতি শহিদুল ইসলাম, পল্লী প্রাণি চিকিৎসক ওসমান গণি, সমাজসেবক নুরুজ্জামান হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৯:২৪

এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪২:৪৪






Follow Us