• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৫:২৫ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর দ্বিশততম জন্মবার্ষিকী

এসজেডএইচএম ট্রাস্টের লোগো উন্মোচন

৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৫৯

এসজেডএইচএম ট্রাস্টের লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে রাসুল (দ.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর পক্ষ হতে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার পরিকল্পনা এবং একটি লোগো উন্মোচন করা হয়েছে।

৮ জানুয়ারি বৃহস্পতিবার ট্রাস্ট মিলনায়তনে ওই লোগো উন্মোচন করেন উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

এ সময় ট্রাস্টের সচিব বলেন, আগামী ১৫ জানুয়ারি গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন হবে। এ উপলক্ষকে সামনে রেখে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট বছরব্যাপি আন্তর্জাতিক সুফি সম্মেলন, বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, গবেষণাধর্মী প্রকাশনা, শিশু-কিশোর সমাবেশ, আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, শিক্ষক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম ও মাহফিল আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

এই কর্মসূচিগুলো পালন ছাড়াও দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে উন্মোচিত লোগোটি আগামী এক বছর ট্রাস্টের সকল কর্মকাণ্ড ও ব্যানারে ব্যবহৃত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৯:২৪


সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৫