• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০০:৩২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জরিমানা

৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১২:১০

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জরিমানা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কৃষি জমি নষ্ট করে মাটি কেটে বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।

৫ জানুয়ারি সোমবার দুপুরে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলেন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

একই দিনে কৃষি জমি ধ্বংস করে অবৈধ উপায়ে মাটি কাটা প্রতিরোধে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী গ্রামে ভেকু ব্যবহার করে কৃষি জমি নষ্ট করে অবৈধ উপায়ে মাটি কাটার দায়ে ১ ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার আবু নাছির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭