• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:২৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে রাস্তার কাজের ব্যাপক অনিয়মে জনমনে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৮:৫৪

শ্রীপুরে রাস্তার কাজের ব্যাপক অনিয়মে জনমনে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া ও বড়চালা সংযোগ সড়কে ইটের সোলিং নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের শুরুতেই তিনশত ফিট রাস্তায় অত্যন্ত নিম্নমানের এবং ‘অর্ধ-পোড়া’ (২ নম্বর) ইট ব্যবহারের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

সরেজমিনে ৪নং ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া ও বড়চালা রোড এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ১২ হাজার ইট দিয়ে রাস্তার সোলিংয়ের কাজ চলছে। তবে রাস্তায় যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে, তার অধিকাংশই অপরিপক্ব এবং মানের দিক থেকে অত্যন্ত নিম্নমানের। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রভাবশালী একটি মহল সিন্ডিকেটের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাস্তাটি টেকসই হওয়ার জন্য ভালো মানের ইটের প্রয়োজন থাকলেও এখানে ব্যবহার করা হচ্ছে পোড়ামাটির মতো নরম ইট। তারা প্রতিবাদ করার চেষ্টা করলেও প্রভাবশালী মহলের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাদের দাবি, এভাবে রাস্তা নির্মাণ করা হলে কয়েক মাসের মধ্যেই ইটগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এলাকাবাসী অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে নিম্নমানের ইটগুলো সরিয়ে নতুন এবং উন্নত মানের ইট দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১