• ঢাকা
  • |
  • শনিবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ০১:১৪:০৬ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ধানক্ষেতে, চালকসহ আহত ৫

৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৩১

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ধানক্ষেতে, চালকসহ আহত ৫

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধানক্ষেতে পড়ে গিয়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। 
৩১ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার উত্তর বাগড়ি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন তৈয়েবুর মোল্লা, মো. হাদিকুর রহমান বিশ্বাস, প্রাইভেট কারের চালক মো. সুমন বিশ্বাস, মো. রকিবুল গাজী ও যুবরাজ খন্দকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে খুলনায় ফেরার পথে প্রাইভেটকার’টি উত্তর বাগড়ি স্কুল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায়।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬