• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:৩৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৬

৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৪:৩৯

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৬

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের রোশনারা (৪০), দেলোয়ার হোসেন (৪০), আবদুস সালাম (৪৮), মো. আরমান (২৫), মো. পারভেজ হোসেন (৩৪) ও মো. আলাউদ্দিন (২০)।

অভিযানকালে যৌথ বাহিনী তাদের কাছ থেকে ৭৪৮ পিস ইয়াবা, ২৫ লিটার বাংলা মদ, ১৫০ পুরিয়া গাঁজা, ১টি দামা, ৫টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৯টি ছুরি, ৬টি কাঁচি, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকাসহ চোরাই মালামাল উদ্ধার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদে মাদক ও অস্ত্রসহ তাদের আটক করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০

জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩

মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০