• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১৬:০৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:১০

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

২৯ ডিসেম্বর সোমবার ভোরে উপজেলার রাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালপাড়া এলাকায় ডাক্তার রতন পালের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তিন কক্ষবিশিষ্ট বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

ক্ষতিগ্রস্ত রতন পাল বলেন, শত্রুতাবশত কে বা কারা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দিতে পারে।

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২