• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:২৭:১১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় মতলবের মেঘনায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:০৮

ঘন কুয়াশায় মতলবের মেঘনায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি : ঢাকার সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫ এ থাকা সহস্রাধিক যাত্রী।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে।

Ad
Ad

হঠাৎ বিকট শব্দে লঞ্চে থাকা যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে পাশের তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন।

Ad

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল। দৃশ্যমানতা কম থাকায় রুট নির্ধারণে সমস্যা দেখা দিলে সামনে থাকা বাল্কহেডটি নজরে না আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
মেঘনায় শীতের রাতে কুয়াশা ঘন হওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে নৌযান চালকদের সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, সংঘর্ষের খবর জানার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। পরে বিকল্প লঞ্চ ইমাম হাসান-২, স্পিডবোট ও সড়কপথে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us