• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:১৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৯:৫৯

বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় দীনুল ইসলাম (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ ডিসেম্বর শুক্রবার রাতে পৌর এলাকার নয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দীনুল ইসলাম পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ২০ নভেম্বর বকশীগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় রাতে দীনুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি আওয়ামী লীগের নয়াপাড়া আঞ্চলিক শাখার মানব সম্পদ বিষয়ক সম্পাদক।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট-২ এর অভিযানে দীনুল ইসলামকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৫

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০০:০৬

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬