• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ রাত ০৮:০২:৪১ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে তালাবদ্ধ গুদাম থেকে ১৬ টন ভেজাল সার জব্দ

১৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:৩২

গাজীপুরে তালাবদ্ধ গুদাম থেকে ১৬ টন ভেজাল সার জব্দ

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ একটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা ভেজাল সারের পরিমাণ প্রায় ১৬ টন, যার বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।

১৭ ডিসেম্বর বুধবার বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের ওই গুদামে অভিযান চালানো হয়।

Ad
Ad

অভিযানে ভায়োডিন, বাসুডিন, গ্রোজিংক, জিংক প্লাস, গ্রোজিংক প্লাস, জিপসাম সার, ফরফুরান, রোটনসহ বিভিন্ন ধরনের ভেজাল রাসায়নিক ও ভেজাল জৈব সার জব্দ করা হয়। এছাড়া ভেজাল সার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামও উদ্ধার করা হয়।

Ad

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, ‘ভেজাল সার মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল সার ও কাঁচামাল জব্দের পাশাপাশি গুদামটি সিলগালা করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম ও আফরোজা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৭


নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫০

২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬

টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫৭

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৭

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৪০


সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭



Follow Us