• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৪৭:১৫ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৪:১২

কচুয়ায় মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুহিন হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ ডিসেম্বর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার তুহিন আশ্রাফপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, শাহরাস্তি থানার মাদক মামলার ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন তুহিন।

পুলিশ জানায়, সোমবার সকালে পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৭:০৫