• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:৫৯

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ(১৭) নামের এক স্কুলছাত্র নিহত ও দুইজন আহত হয়েছেন।

১৪ ডিসেম্বর রোববার সকাল ১০টায় মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মো. কমিরুল ইসলামের ছেলে। সে বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আহতরা হলেন, মেহেরপুরের আব্দুল বাকীর ছেলে অভিক আহমেদ(২৮) ও বামন্দীর মিনকুল ইসলামের ছেলে শয়ন আলী(১৬)।

স্থানীয়রা জানান, রাকেশ আহমেদ তেরাইল থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাকেশকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত অভি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বামন্দী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত রাকেশ আহমেদকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০