• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৮:৩২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

১২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:১০

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাবলীগ জামাতে অবস্থানরত অবস্থায় আব্দুল মান্নান (৫৩) নামে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে।

১০ ডিসেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন জামে মসজিদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, আব্দুল মান্নান পাকিস্তানের নওসেরা জেলার আদিল খানার বাসিন্দা। তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন।

তাবলীগ জামাতের সাথী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার মরদেহ শালবাহান রোড মাদরাসায় রাখা হয়। পরে প্রশাসনের নির্দেশে মরদেহ পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে।

তেঁতুলিয়ার তাবলীগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানের পাঠানোর প্রক্রিয়া চলছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০