• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩০:২৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে আসামির বদলে প্রক্সি হাজিরা দিতে গিয়ে যুবক কারাগারে

৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:০৩

গাজীপুরে আসামির বদলে প্রক্সি হাজিরা দিতে গিয়ে যুবক কারাগারে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে মাত্র ১৫ হাজার টাকা চুক্তিতে বন মামলার আসামির বদলে প্রক্সি হিসেবে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক। তিনি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ী তালচালা গ্রামের রহিম বাদশার ছেলে।

৮ ডিসেম্বর সোমবার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর বন আদালতের সহকারী পরিচালক নূর মোহাম্মদ।

Ad
Ad

তিনি জানান, রবিবার (৭ ডিসেম্বর) গাজীপুর বন আদালতে একটি মামলার প্রধান আসামি সাত্তার মিয়ার বদলে সাইফুল হাজিরা দিতে আসলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে যাচাই, বাছাই করে তাকে আটক করা হয়।

Ad

জানা গেছে, একই গ্রামের মো. আফজাল উদ্দিনের ছেলে সাত্তার মিয়া (৪৫)-র নামে কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের আওতাধীন সদর বিটে বন বিভাগ একটি মামলা দায়ের করেছিল। মামলার নির্ধারিত তারিখে আইনজীবী শ্যামল ১৫ হাজার টাকার চুক্তিতে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাইফুলকে প্রক্সি হিসেবে আদালতে পাঠান।

কিন্তু প্রক্সি দেয়ার বিষয়টি ধরা পড়লে আদালত সাইফুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us