• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৩১:৪৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুর জেলায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১১:০৫

দিনাজপুর জেলায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. জেদান আল মুসার সভাপতিত্বে দিনাজপুর জেলা পুলিশের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Ad

৩০ নভেম্বর রোববার নবাগত পুলিশ সুপার নিজ কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

Ad
Ad

মতবিনিময় সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে সু-শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জনগণের সেবা, মাদক নির্মূল, সাইবার নিরাপত্তা, কমিউনিটি পুলিশিং ও অপরাধ দমন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, ‘দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও সহনশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকতা, নৈতিকতা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। দিনাজপুর জেলার উন্নয়ন ও জননিরাপত্তায় সবাইকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. আনোয়ার হোসেন, সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণসহ দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us