• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৫৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ ও সম্পাদক মানি খন্দকার

৩০ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:৫৮

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ ও সম্পাদক মানি খন্দকার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানি খন্দকার। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শহিদুল হক।

ঘোষিত ফলাফল সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদে ২৯ প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। মোট ২০৪ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোটার সংখ্যা ১৯৭। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু, সহ-সভাপতি ১১০ ভোট পেয়ে আকসিজুল ইসলাম রতন ও ৯৮ ভোট পেয়ে মোর্তাজান হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এছাড়া কমিটিতে নির্বাচিত অন্যান্য পদে যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ও হারুনর-রশীদ, কোষাধ্যক্ষ এস এম এ হাশেমী, গ্রন্থাগার সম্পাদক রুবিনা পারভিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান এবং কার্যকরী সদস্য ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, শরীফুল ইসলাম ও রাগিব আহসান নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০