• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:০১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রামপালে পল্লী চিকিৎসকদের সাথে বিএনপির মতবিনিময়

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:২২

রামপালে পল্লী চিকিৎসকদের সাথে বিএনপির মতবিনিময়

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ‘সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণে পল্লী চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় রামপালের বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী চিকিৎসকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এম এ কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সমিতির সহ-সভাপতি লুৎফর রহমান, এমএম মহিতুর রহমান, আ. মাজেদ, নাসিম বিল্লাহ, কামাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘দেশের সর্বত্র সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে গ্রামাঞ্চলে কর্মরত পল্লী চিকিৎসকদের আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। তারা জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন বলেই প্রাথমিক চিকিৎসা, রোগীকে সঠিক সময়ে সঠিক পরামর্শ দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষায়িত চিকিৎসকের কাছে পাঠানোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার প্রথম সারির যোদ্ধা হলেন পল্লী চিকিৎসকরা। তাদের প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা জ্ঞান এবং নৈতিক দায়িত্ববোধ আরও জোরদার করতে নিয়মিত কর্মশালা ও তদারকির ব্যবস্থা করা প্রয়োজন। পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়লে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজ হবে এবং সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।’

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসময় পল্লী চিকিৎসক ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসচেতন নাগরিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯