• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৬:১১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় নেশাদ্রব্যসহ গ্রেফতার ১

২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪২:৫৬

কাউনিয়ায় নেশাদ্রব্যসহ গ্রেফতার ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ চোকো প্লাসসহ গোলাম রসুল ওরফে ল্যাংড়া রসুলকে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।

১৯ নভেম্বর বুধবার রাত ১১টার দিকে ধুমগাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার গোলাম রসুল বগুড়া সদরের তেতুলতলা এলাকার মৃত খয়বর শেখের ছেলে।

পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাহাবুর রহমানের নেতৃত্বে একটি দল ধুমগাড়া এলাকার পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গোলাম রসুলকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ বোতল চোকো প্লাস জব্দ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘ফেনসিডিলের মতো কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত চোকো প্লাস একটি নেশাজাতীয় মাদক। এর বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ।’

তিনি আরও জানান, ‘আটক গোলাম রসুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০