• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সকাল ০৯:৪০:৩২ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

বিএনপির মনোনীত প্রার্থীর গ্রাম্য বৈঠকে নারী-পুরুষের ঢল

১২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:০১

সংবাদ ছবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি নিয়ে ধারাবাহিকভাবে গ্রাম্য বৈঠক করে যাচ্ছেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।

Ad

১২ নভেম্বর বুধবার গাজীপুরের গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামে অনুষ্ঠিত এক গ্রাম্য বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের ঢল নামে। ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।

Ad
Ad

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফাকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। এ উদ্যোগ জনসম্পৃক্ততামূলক একটি কর্মসূচি। তৃণমূলে যেখানে যেখানে ৩১ দফার প্রচার করা হচ্ছে, সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে।

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, আগামীর উন্নত ও মানবিক শ্রীপুর গড়তে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

গ্রাম্য বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আব্দুল হাই প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আগৈলঝাড়ায় ট্রাক নিয়ে এসে সোনার দোকানে চুরি
১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪০:০৮


সংবাদ ছবি
বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার
১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৩:২৭


সংবাদ ছবি
আজ মেট্রোরেল বন্ধ থাকবে ৪০ মিনিট
১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১৫:৪১


সংবাদ ছবি
টিভিতে আজকের খেলা
১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৫৯:৫৯

সংবাদ ছবি
মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৩৯:৪০




Follow Us