• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:১৮ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে বিপুল পরিমাণ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:১৫

বাসাইলে বিপুল পরিমাণ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মৎস্য সম্পদ রক্ষার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ। অভিযানকালে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ বলেন, চায়না দুয়ারি জাল মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস করে এবং ছোট-বড় সব মাছ একযোগে ধরে ফেলে, যা মৎস্য সম্পদকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

একইসাথে, লাইসেন্সবিহীন ও হেলমেটবিহীন অবস্থায় মোটরযান চালনার অপরাধে ৪টি মামলায় ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১