• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৪:১২ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে বাসের চাপায় শিশু শ্রমিক নিহত

৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৩৮:০৭

ফকিরহাটে বাসের চাপায় শিশু শ্রমিক নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

৯ নভেম্বর রোববার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালী এলাকার একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় বসবাস করত।

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সামিরুল বাসা থেকে কাজে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’ নামে একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯


মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৪৫


স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭



আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৯