• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৩৩:১৭ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

পদ্মার চরে যৌথ অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্য গ্রেফতার

৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১৪:৪০

পদ্মার চরে যৌথ অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্য গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরে কুখ্যাত কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ নামে যৌথ অভিযান শুরু হয়েছে।

৯ নভেম্বর রোববার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে সকাল ৯টা পর্যন্ত ২১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Ad
Ad

পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

Ad

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, ‘রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই সময়ে কাকন বাহিনীর ২১ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

অপারেশন ফার্স্ট লাইটে যৌথবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হওয়ার পর থেকেই তারা আলোচনায় আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
১১ মার্চ ২০২৬ রাত ০৮:৩৫:৫৬




ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:১৭


সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪১


Follow Us