• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩২:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

৮ নভেম্বর ২০২৫ সকাল ০৮:১২:৫৬

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যা চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান ও আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ৫ নভেম্বর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি রেকর্ড হয় আদালতের নির্দেশে।

জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে পূর্ব পাশের এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে  আহত নাফসিন আহমেদ জিসান (১৯) বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ জানায়, মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৮০ জনের। পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকেও আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহিনূর আলম  জানান, আদালতের নির্দেশে এই হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬