• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪২:০১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

‎বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৭:৩১

‎বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বকেয়া টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মুদি দোকানিকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীর রডের আঘাতে মাথায় জখমপ্রাপ্ত ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।

১ নভেম্বর শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী আক্তার হোসেন (৫৯) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Ad
Ad

অভিযুক্তরা হলেন- সাব্বির হোসেন (২২), নয়ন (২৫), মাসুদ (৪৫), এবং শান্ত (২২) সহ অজ্ঞাত আরো ৭/৮ জন।

‎অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, ১-৪নং অভিযুক্তদের কাছে ভুক্তভোগী দোকান বাবদ ১১ হাজর ৯২০ টাকা পাওনা টাকা দাবি করলে ভয়ভীতি ও হুমকি প্রদান করত। এর জেরে বিবাদীরা দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্তার হোসের উপর হামলা চালায়।

Ad

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮



Follow Us