• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:১৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি গণভোট মানবে না: ব্যারিস্টার খোকন

১ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫১:৩৯

বিএনপি গণভোট মানবে না: ব্যারিস্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ.এম.মাহবুব উদ্দিন বলেছেন জামায়াতের কর্মসূচি পিআর, গণভোট নির্বাচনে প্রথম বাধা। গণভোটের নামে নির্বাচন পিছানো হলে এটি বিএনপি মানবে না।

৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর নির্বাচনের জন্য জনগণ লড়াই করেছে। গণভোটের নামে নির্বাচন পিছানো হলে বিএনপি জনগণকে নিয়ে আবার মাঠে নামবে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ মিলনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯