• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৫২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে বিএনপির লিফলেট বিতরণ

১ নভেম্বর ২০২৫ সকাল ১১:২০:২৩

দৌলতপুরে বিএনপির লিফলেট বিতরণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগানকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় খলসী ইউনিয়ন বিএনপির আয়োজনে খলসী বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খলসী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সভায় প্রধান অতিথি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আজ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন আশা ও স্বপ্নের সূচনা হয়েছে। বিএনপি কখনো দুর্নীতি, চাঁদাবাজি বা স্বজনপ্রীতিতে বিশ্বাস করে না, ভবিষ্যতেও করবে না।’

তিনি আরও বলেন,‘আমার শ্রদ্ধেয় পিতা প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুঃসময়ে নেতৃত্ব দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন এবং সারাজীবন মানুষের সেবা করেছেন। আমি তাঁর সন্তান হয়ে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পদবি দিতে পারব না, কিন্তু আপনাদের ভালোবাসা দিতে পারব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯