• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৪৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:২৯:১৪

মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাতদিন পর হাতে ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পাশে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

নিহত শিশু আদিবা জাহান (মীম) (৭) উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানাপাড় গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

শিশু আদিবার বাবা হানিফ মিয়া বলেন, আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা। কেউ আমার মেয়েকে মেরে ফেলে রেখে গেছে। আমি বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, ‘মরদেহের অবস্থা দেখে মনে হয়েছে মীম পানিতে ডুবে মারা যায়নি, বিষয়টি রহস্যজনক।’

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০