• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৪:৪২ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

লাকসামে পরিত্যক্ত কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

৩০ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪০:৫৭

লাকসামে পরিত্যক্ত কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে সাব্বির (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ অক্টোবর বুধবার বিকেলে পৌরসভার গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাব্বির পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভেতর থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। এতে আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে কারখানায় প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা লাকসাম থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩