• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৪৬:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

৩০ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৫:২০

বকশীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মাদক বিক্রি রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর বুধবার বিকেলে সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের সারমারা বাজারে স্থানীয় সচেতন ছাত্র ও যুব সমাজের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী, যুবসমাজ, শিক্ষক, ইমাম, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মানববন্ধনে এসময় সহকারী শিক্ষক জাহিদ আলম, যুবদল নেতা এসএম মনির, ক্যামব্রিজ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ সাইফুল্লাহ মিষ্টার, নুর আলম, শিক্ষার্থী আলেয়া আক্তার, শিক্ষার্থী রাজিব হাসান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলায় ব্যাপকহারে মাদককারবারি ছড়িয়ে পড়েছে। এতে করে যুব সমাজ ধ্বংসের দাঁড় প্রান্তে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের ভয়াবহতা বেড়েই চলছে।

তাই তারা সীমান্তবর্তী বগারচর ইউনিয়নকে মাদকমুক্ত করতে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০