• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৩৯:০৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ধানক্ষেতে ইঁদুর মারার বিদ্যুৎ ফাঁদ, শিশুর মৃত্যু

২৯ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৫৪:৫৩

ধানক্ষেতে ইঁদুর মারার বিদ্যুৎ ফাঁদ, শিশুর মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ইঁদুর মারার জন্য ধানক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. ইমরান (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৯ অক্টোবর বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে। সে হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কৃষক মো. আবু সালেহ আকন ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পাশের মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। সকালে ইমরান তার মা রিপা বেগমের সঙ্গে ছাগলের জন্য ঘাস কাটতে ধানক্ষেতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত সে ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়ে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি জানতামই না সেখানে বিদ্যুতের ফাঁদ পাতা ছিল। আমার ছেলেটা চোখের সামনে মারা গেল।

তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা আক্তার বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। তার শরীরে বিদ্যুৎ পৃষ্টের স্পষ্ট চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, মসজিদ থেকে সংযোগ নিয়ে ধানক্ষেতে বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩