• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:০৪:২৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি অনুষ্ঠিত

২৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১৮:২৪

নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর সোমবার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুবদলের সদস্য কাজী রাকিব, মিন্টু হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, সোহেল রানা মৃধা, বিএনপির সদস্য শাহিন মোল্লা, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হানসহ নেতাকর্মীরা। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১