• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২২:৪৭ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে মাদ্রাসার শিক্ষর্থীদের জন্য তরুণদের পাম্প স্থাপন

২৮ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৫:২৩

মধুপুরে মাদ্রাসার শিক্ষর্থীদের জন্য তরুণদের পাম্প স্থাপন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শুধু মাত্র স্বেচ্ছায় রক্তদানই নয়, বিস্তৃত পরিসরে মানবিক কাজে এগিয়ে আসছে টাঙ্গাইলের স্বেচ্ছায় রক্ত দান (মধুপুর-ধনবাড়ী-ঘাটাইল) সংগঠন। সম্প্রতি তারা মধুপুরের পঁচিশ বাজার এলাকার মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় একটি সাবমারসিবল পাম্প স্থাপন করে। ফলে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান হয়েছে।

২৬ অক্টোবর রোববার প্রতিষ্ঠানটিতে পাম্প স্থাপনের কাজ সম্পন্ন হয়। পানির পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারাও রোপণ করে ওই সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

Ad
Ad

জানা যায়, স্বেচ্ছায় রক্তদান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা রক্তদান, দরিদ্রদের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কাজ করে থাকে। মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল এই তিন উপজেলার মধ্যে রক্তসক্রান্ত সকল মানবিক কার্যক্রম সম্পন্ন করে। তারই ধারাবাহিকতায় রোববার ওই মাদ্রাসায় সাবমারসিবল পাম্প বসানো হয়।

Ad

সংগঠনের সদস্য ইমরান হাসান বলেন, ওই মাদ্রাসায় পানির সমস্যা ছিল জানতে পেরে গ্রুপের সকলের সহযোগিতায় ফান্ড কালেকশন করি আমরা। সেখানে একটি সাবমারসিবল পাম্প সেট করে দেই। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সেখানে কয়েকটি গাছ লাগানো হয়।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান মোহতামিম মো. সাইফুল ইসলাম বলেন, ‘এক বছর যাবৎ মাদ্রাসাটি শুরু করেছি। পানীয় জলের সুব্যবস্থা ছিল না বিধায় স্বেচ্ছায় রক্তদান গ্রুপের তরুণরা একটি সাবমারসিবল পাম্প দিয়েছে। ফলে আমাদের প্রতিষ্ঠানের অনেক উপকার হয়েছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২



টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮


Follow Us