• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৮:৩৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল ইসলাম

২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৭:৫২

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল ইসলাম

মইন আল হোসাইন: সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর) বলেছেন, একটি দেশকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। তাই এই মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।

২৫ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে এস.এস.সি ২০০২ বনাম ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক চেয়ারম্যান বলেন, আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ মাদক তাদের দখল করে নিচ্ছে। আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হই, এবং তরুণদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় উৎসাহিত করি, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। 

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সর্বদা তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ‘খেলাধুলা শুধু শরীর নয়, মন ও জাতি গঠনের শক্ত ভিত্তি তৈরি করে।’ তারেক রহমান নিজেও একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তিনি বিশ্বাস করেন, খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে।

অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিএনপি নেতা ইয়াসীন, সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, দুলাল মিয়া, ফারুক আহমেদ, আলিনুর বেপারী, হাসান বশরী, রিপন বেপারী, যুবদল নেতা আল-আমিন, আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

খেলা শেষে এসএসসি ২০০০-এর ১১৭ রানের টার্গেটে ২০০৩ ব্যাচ জয়ী হয়।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩