• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:০৬:০৭ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য: হাজী ইয়াছিন

২৬ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫০:৪৬

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য: হাজী ইয়াছিন

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর শনিবার দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা চকবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাজী ইয়াছিন পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এরপর নেতাকর্মীরা কাশারীপট্টি, তেরীপট্টি, চকবাজার, বালুধুম, আলীয় মাদ্রাসাসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

এসময় হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের মনে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র। এই পরিবর্তন আসবে গণআন্দোলনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথে। তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সচেতন করছি এবং ৩১ দফা সম্পর্কে জানাচ্ছি। জনগণই এই আন্দোলনের প্রধান শক্তি।”

গণসংযোগ শেষে হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের বলেন, “আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র, যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।”

আরও পড়ুন

শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলী আক্কাস, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ছুটি, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি নজরুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১