• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২১:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মা ইলিশ রক্ষায় মেঘনায় নৌ পুলিশের অভিযানে ২৮ জেলে আটক

১৪ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪২:০৪

মা ইলিশ রক্ষায় মেঘনায় নৌ পুলিশের অভিযানে ২৮ জেলে আটক
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে আটক ২৮ জেলে।

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার অভিযোগে ২৮ জন জেলেকে আটক করা হয়।

অভিযানকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল এবং ৬টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

১২ অক্টোবর রোববার রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক হলেন- মো. সানা উল্লাহ (৪৫), নুর মোহাম্মদ (২৫), মো. মোস্তফা বেপারী (৩২), মো. কালু শেখ (২৩), মো. ইউনুছ (৪০), মো. সেলিম (৩০), নুর মোহাম্মদ (৩২), জুয়েল বেপারী (২৭), মো. রুবেল হাং (৩০), জাকির বেপারী (৩৬), মো. শাকিল (২০), মো. রাজিব (২৫), জিহাদ (২০), মো. সবুজ (২০), মো. বিল্লাল হোসেন (২৫), আ. খালেক (২৮), মো. নাজমুল হোসেন (৩০), বিল্লাল মাঝি (২৬), মোহাম্মদ আলী (৬৫), রুবেল দেওয়ান (৩৫), আকতার হোসেন (২৮), মো. লিটন ডালী (৪৫), মো. নুরে আহম্মদ বেপারী (৪০), মো. হাসান বেপারী (৩৪), মো. নান্টু ডালী (৩৫), মো. রিপন মিয়া ডালী (৩৪), মো. বিল্লাল ডালী (২০), মো. আবু হানিফ ডালী (২০)।

তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ রক্ষায় আমরা প্রতিদিন দিন-রাত নদীতে টহল ও অভিযান পরিচালনা করছি। কেউই আইন ভঙ্গ করে নদীতে মাছ ধরতে পারবে না। নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নদীজুড়ে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩