• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৩৬:০৮ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন এনসিপি

দ্রুত ডেঙ্গু নির্মূলের আশ্বাস দিলেন এনসিসি প্রশাসক

৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৭:৪৯

দ্রুত ডেঙ্গু নির্মূলের আশ্বাস দিলেন এনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু রোগীর মহামারি আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সংগঠন নারায়ণগঞ্জ এনসিপি (নাগরিক সচেতন প্ল্যাটফর্ম)।

ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণ এবং নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে মঙ্গলবার সকালে এনসিপির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে সাক্ষাৎ করেছেন।

সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

এনসিপি নেতৃবৃন্দ প্রশাসকের সামনে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। তাদের আলোচনার কেন্দ্রে ছিল, ডেঙ্গু বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি। শহরের যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বর্জ্য ব্যবস্থাপনায় শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা। অন্যান্য নাগরিক সমস্যাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত সমাধান।

তারা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত এসব বিষয়ে সমাধানের তাগিদ দেন।

এনসিপির উদ্বেগের জবাবে সিটি প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ দ্রুত ডেঙ্গু নির্মূলে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম দ্বিগুণ করা হচ্ছে।

আরও পড়ুন

কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

প্রশাসক বলেন, নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে এবং সচেতনতামূলক কাজ বৃদ্ধি করা হবে। একই সাথে তিনি ডেঙ্গু ও অন্যান্য নাগরিক সমস্যা মোকাবিলায় জনগণকে এই কার্যক্রমে যুক্ত করার ওপর জোর দেন। শহরের যানজট প্রসঙ্গে প্রশাসক একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান, যা দ্রুতই বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২