• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৭:৩৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

বামনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৫ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৩৬:৫০

বামনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের মদিনা বাজার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ অক্টোবর ‍রোববার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সালেহ হাওলাদার জানান, সকালে মদিনা বাজারের সাবেক চেয়ারম্যান নূরে আলম খানের বাড়ির সামনের মূল রাস্তার পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩