• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:২৬:১০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ছয় দফা দাবি বাস্তবায়নে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

৪ অক্টোবর ২০২৫ দুপুর ০২:০৭:৩৬

ছয় দফা দাবি বাস্তবায়নে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সাতক্ষীরা প্রতিনিধি: ছয় দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা। এর ফলে আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।

৪ অক্টোবর শনিবার সকালে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সদস্যরা।

এ সময় তারা বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিস্থাপন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান দাবি উপস্থাপন করেন।

জেলার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ ও স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির জন্য আন্দোলন করলেও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে গেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তারা।

একইসাথে সরকারের প্রতি দ্রুত ছয় দফা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১