• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৭:৩৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট সীমান্তে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক

২ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৩:২০

লালমনিরহাট সীমান্তে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তের বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কার্যক্রমের অংশ হিসেবে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলের ৮ কিলোমিটারের মধ্যে রয়েছে ১৪৫টি পূজা মণ্ডপ। এসব মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে চলছে ধারাবাহিক পরিদর্শন।

১ অক্টোবর বুধবার সন্ধ্যায় লালমনিরহাটের সীমান্তবর্তী মোগলহাট হরিবাসর সার্বজনীন দুর্গা মন্দির ও দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

এসময় তিনি জানান, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপ এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯