• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৩২:৫৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর খুন

২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৯:২০

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর খুন
ছবি: নিহত রহমত আলী।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রহমত আলী (৪৯) নামে এক দিনমজুর খুন হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রহমত আলী ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, জমিজমা ও ইট ভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমতের বিরোধ ছিল। সোমবার রাতে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রহমতের পেটে ছুরিকাঘাত করা হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯