• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৭:২৫ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার

২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫

কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গৃহবধূ আয়শা আক্তার সুখীকে যৌতুকের জন্য হত্যা মামলার প্রধান আসামি স্বামী জুয়েল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

গ্রেফতার জুয়েল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিজপাড়া গ্রামে স্বামীর বসতবাড়ীর ঘর থেকে স্ত্রী আয়শা আক্তার সুখীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সুরাতহাত প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে অন্য জেলায় আত্মগোপনে চলে যায়।

নিহতের স্বজনদের অভিযোগ ছিল, যৌতুকের দাবি পূরণ করতে না পারায় আয়শা আক্তার সুখীকে হত্যার পর তার মরদেহ ওড়নার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহত সুখীর পিতা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামিসহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ সেপ্টেম্বর শনিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে খুলনার বটিয়াঘাটা থানাধীন এলাকা থেকে আসামি জুয়েলকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে তিনিসহ সঙ্গী ফোর্স রোববার দুপুরে বটিয়াঘাটা থানায় হেফাজতে থাকা আসামি জুয়েলকে গ্রেফতার করে গভীর রাতে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

সেনবাগে মাদ্রাসার ৩৯ জন মিশকাত ও ৬৮ হাফেজাকে সংবর্ধনা

মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আসামি জুয়েলকে রিমান্ড চেয়ে আদালতে আবেদনের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ