• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৫:৫০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:৩২

রূপগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজুল ইসলাম উপজেলার আউখাবো এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ওই স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম কৌশলে একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার পরিবার ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।

বৃহস্পতিবারে দুপুরে গ্রেফতার শিক্ষককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২