• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:২০:১৭ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় প্রবাসী নিহত

১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০৭:৩০

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় প্রবাসী নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার পথে অজ্ঞাত ট্রাকের চাপায় প্রবাসী এক যুবক নিহত হয়েছেন।

১৫ সেপ্টেম্বর সোমবার ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম লাকসাম আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসী শাহজালাল (২৫) উপজেলার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই শাহাদাত বলেন, আমার ভাই প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। মসজিদে যাওয়ার পথে পিছন থেকে অজ্ঞাত নামা ট্রাকচাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন চাকমা বলেন, মরদেহ র প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭




এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১৩