• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৯:৫৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ

৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২২:৪৫

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়দের অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দুই মহাসড়ক।

৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়।

অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত অবরোধকারীরা মহাসড়ক ছাড়েনি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয়রা সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে মহাসড়ক অবরোধে নেমে আসেন।

অবরোধকারীরা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখবেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২