• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৬:১০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সাভারে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান, দুজনের কারাদণ্ড

৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৭:৫৬

সাভারে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান, দুজনের কারাদণ্ড

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের খাবার আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় আইমান ফুড এন্ড এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার জানান, কোনো অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এ ধরনের মানহীন আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। কারখানাটি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিমের প্যাকেট ব্যবহার করেও ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো।

এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হেলালকে এক বছর ও সহকারী ম্যানেজার নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩