• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:১৯:৩৫ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে শক্তিশালী বোমা বিস্ফোরণ

৮ জুন ২০২৩ দুপুর ১২:০৪:১৯

বেনাপোলে শক্তিশালী বোমা বিস্ফোরণ

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের ভিতরে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। বোমার আঘাতে ভবনের দেয়ালে ফাটল ধরেছে। উড়ে গেছে অফিসের সাটার। বোমার আগুনে পুড়েছে অফিসে থাকা সকল ফার্নিচার। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া হয়নি। ৮ জুন ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ভবনের মালিক হাবিবুর রহমান সরদার বলেন, লিটন রহমান নামে এক ব্যক্তি তার মার্কেটের এই ঘরটি ভাড়া নিয়ে নিউ আলিফ নামে ট্রান্সপোর্ট ব্যবসা পরিচালনা করে আসছিল। হঠাৎ আজ ভোর সাড়ে ৪ টার দিকে  অফিসের ভিতর বোমা বিস্ফোরিত হলে চারিদিকে আতঙ্কের সৃষ্টি হয়। চারিদিক থেকে লোকজন ছুটি আসে। বোমার আঘাতে অফিসের সাটার উড়ে গেছে। ফাটল ধরেছে মার্কেটের দেয়ালেও। যেকোন সময় দেয়াল ধসে পড়তে পারে। বোমার আগুনে অফিসে থাকা সকল ফার্নিচার  পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে বোমার আগুন নেভাতে সক্ষম হয়।                        

Ad
Ad

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভুইয়া বলেন, ভোরের দিকে বেনাপোল ছোট আচড়া মোড়ে নিউ আলিফ ট্রান্সপোর্ট  অফিসের ভিতরে বোমা বিস্ফোরিত হয়েছে। বোমা অফিসের ভিতরেই রাখা ছিল। প্রচান্ড গরমে সেটা বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

Ad

বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রান্সপোর্টর মালিক লিটন রহমানকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।     

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও রদবদল
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৫:৪৮

পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি
পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৪:২৩


ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮



Follow Us